উত্তরদিনাজপুর

১১তম বর্ষে পদার্পণ করল কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী লোকনাথ বাবার পুজা

কথায় আছে রনে বনে জঙ্গলে যখনি বিপদে পরিবেন আমাকে সরন করিবেন সে হলো বাবা লোকনাথ। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী হরিহর পুর লোকনাথ মন্দিরের বাবা লোকনাথ ঠাকুরের বাৎসরিক পূজার আয়োজন করা হয়। এই পূজা এবারে ১১তম বর্ষে পদার্পন করেছে। প্রতিবারের ন্যায় এবারে নিয়ম মেনেই প্রথমে বুধবার সকালে মন্দির প্রাঙ্গন থেকে একটি সুসজ্জিত ট্যাব্লো সহ কারে উলুধ্বনি, ঢাক, আদিবাসী নৃত্য, ও মূখ্যোশ নিত্যারে মধ্য দিয়ে বর্নাট্যো সোভাযাত্রা কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করে শ্রীমতি নদী থেকে জল নিয়ে পূনরায় মন্দিরে ফিরে আসে। এদিনের এই সোভাযাত্রায় উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পুরসভার পুরপতি কার্তিক পাল, মন্দির কমেটির সম্পাদক স্বপন সরকার, সভাপতি প্রদীপ কুন্ডু এবং মন্দিরের প্রতিষ্ঠাতা মৃত্যুঞ্জয় বিশ্বাস।এদিন মহিলারা সাদা লাল পাড়ের সাড়ি ও পূরুষেরা সাদা পাঞ্জাবী পড়ে  হাতে মাটির ঘট নিয়ে সোভাযাত্রায় অংশ গ্রহণ করে।  সেই জল এনে বাবা লোকনাথের পাদুকালয় মহা শ্নানের পড়েই সকল ব্রত চারিরা তাদের ব্রত ভাঙেন। এদিনের শোভাযাত্রায় হাজারের বেশি মানুষ অংশ গ্রহণ করে। রায়গঞ্জ-বালুঘাট রাজ্য সড়কের পাশে  হরিহরপুর বাবা লোকনাথ মান্দিরের মহামিলন উৎসব ২৭ থেকে ২৯শে ডিসেম্বর তিন দিন ধরে চলবে।  এই মিলন উৎসবে কয়েক হাজার মানুষের সমাগম হয় প্রতিবছর। এবারের পূজা আর্চনায় খামতি কোন প্রকার খামতি রাখেনি পূজা কমেটি। সম্পূর্ন মন্দিরকে সাজিয়ে তোলা হ্যেছে,তার সাথে রাজ্য সড়কে চন্দন নগরের আদোলে ডিজিটাল আলোক সজ্জার লাগালো হয়েছে। তার সাথে মন্দিরে আসা বাবার ভক্তদের যাতে কোন সমস্যা না হয় তার জন্য সব ধরনের ব্যবস্থা রেখেছে পূজা কমেটি বলে জানান পূজা কমেটির সম্পাদক স্বপন সরকার । আজ বাবা লোকনাথের পূজা আর্চনা সারাদিন ধরে চললেও আগামী দুই দিন নানা ধরনের সাংস্কৃতিক ভক্তি মূলক অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/OoBjSZj-JVM