গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে বৈষ্ণবনগর থানার পুলিশ মঙ্গলবার রাতে পিটিএস মোড় থেকে প্রায় ৭০ হাজার টাকার দেশী ও বিদেশী মদ সহ ২ জনকে গ্রেফতার করে। ধৃতদের নাম মেঘনাথ হালদার(৪৭),বাড়ি খেজুরিয়া নিউ কলোনি এলাকায়। অপরজন মনতোস মণ্ডল, বাড়ি মুকুন্দটোলা গ্রামে। তাকে ১৮ মাইল থেকে পুলিশ গ্রেফতার করে। তাদের দুই জনের কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে ৫০০ বোতল দেশী ও বিদেশী মদ। যার বাজার মূল্য আনুমানিক প্রায় ৭০ হাজার টাকা।
অন্যদিকে বৈষ্ণবনগর থানার পুলিশ হাটখোলা বাজারে নিষিদ্ধ বাজি বিক্রি করছিল ওই গ্রামেরই বীর সিংহ মণ্ডল নামে এক ব্যাক্তি। তাকে গ্রেফতার করে প্রায় ৩৫ হাজার টাকার চোরাই নিষিদ্ধ বাজি উদ্ধার করে বৈষ্ণবনগর থানার পুলিশ। বুধবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/W3PB0AHwyhI