মালদা শহরে বাগবাড়ী বাঁধে থাকা বজ্রংবলী মন্দিরে হনুমান জয়ন্তী উপলক্ষে পূজ পাঠের আয়োজন করা হয়। এবছর হনুমানজীর পূজা দ্বিতীয় বছরে পড়ল। এদিন ছিল এই পূজার শেষ দিন। আর এই শেষ দিনে মন্দির কমিটির পক্ষ থেকে এক নরনারায়ণ সেবার আয়োজন করা হয়।
এবিষয়ে বাগবাড়ী বাঁধ বজ্রংবলী মন্দিরের সদস্য সুজিত কুমার সাহা জানিয়েছেন, তাদের এই পূজো এবার দ্বিতীয় বর্ষে পরল। গত বছরের তুলনায় এবছর বিশাল উদ্দীপনার সাথে হনুমানের পূজার্চনা করা হয়েছে। এদিন এই পুজো দেখতে প্রচুর মানুষ ভিড় জমান মন্দির প্রাঙ্গণে। পুজো শেষে উপস্থিত ভক্তদের প্রসাদ বিতরণ সহ নরনারায়ণ সেবা দেওয়া হয়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/OXGGGNucQYY