মালদা

প্রথম দিনেই পুরাতন মালদার বিডিও অফিসে মনোনয়ন পত্র তুললেন পুরাতন মালদার সাহাপুরের বিজেপির প্রার্থীরা

ত্রিস্তর পঞ্চায়েত ভোট ঘোষণার পরেই সোমবার থেকে শুরু হল মনোনয়ন পত্র তোলা ও জমা করার কাজ। এদিন পুরাতন মালদার সাহাপুরের বিজেপির মনোনীত প্রার্থীরা এদিন মনোনয়ন পত্র তোলেন। নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে এপ্রিলের ২ তারিখ থেকে ৯ ই এপ্রিল পর্যন্ত সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মনোনয়ন পত্র জমা নেওয়া হবে বলে জানা যায়। এই নিয়মানুসারে নির্দিষ্ট সময়ে মনোনয়ন পত্র জমা করতে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন বিজেপি প্রার্থীরা। তারা প্রশাসনের কাছে মনোনয়ন পত্র জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর দাবী জানান।

        এবিষয়ে বিজেপি সংগঠনের পক্ষ থেকে তাপস গুপ্ত জানান, সাহাপুরের ৪টি ব্লকের ২০নং, ২১ নং, ২২নং সংসদ, ১৫নং পঞ্চায়েত সমিতির মনোনয়ন পত্র তোলেন কিন্তু জমা দেওয়ার সময়সীমা পেড়িয়ে যাওয়ায় জমা দিতে পারেন নি। সেই কারণেই মনোনয়ন পত্র জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর দাবী করেছেন তারা। 

        এবিষয়ে বিডিও নরত্তম বিশ্বাস জানান, জন প্রতিনিধিদের নিয়ে মিটিং করা হয়েছে। তাদের মনোনয়ন পত্র তোলা ও জমা দেওয়ার বিষয়ে জানিয়েছেন।