মালদা

পুরাতন মালদার সাহাপুরে ধুপকাঠির কারখানায় অগ্নিকান্ড

পুরাতন মালদার সাহাপুরের বেহুলা কলোনী এলাকায় একটি ধুপকাঠির কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে বুধবার রাত ১০ টা নাগাদ। এই অগ্নিকান্ড প্রানহানীর কোন খবর পাওয়া যায়নি। তবে কারখানাটি পুড়ে ভস্মীভূত হয়ে যায়। জানা যায়, এই কারখনার মালিকের নাম জয়ন্ত হালদার। তার বাড়ি মালদার মঙ্গালবাড়ীর সামুন্ডায় এলাকায়। এই অগ্নিকান্ডে ক্ষতির পরিমান প্রায় ৬ লক্ষ টাকা। ঘটনার খবর দেওয়া হলে খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছায়। দমকল  বাহিনীর তৎপড়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কিভাবে এই অগ্নিকান্ড তার তদন্তে পুলিশ।

        প্রত্যক্ষদর্শী জানান, এটি ধুপকাঠির কারখানা। কিভাবে এতে আগুন ধরেছে কিছুই বুঝতে পারছেন না তারা। প্রায় আড়ায় ঘণ্টা পর্যন্ত এই অগ্নিকান্ড চলছিল। তারপরে ফায়ার ব্রিগেড এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/ug0t7dGX9Nw