মালদা

মেলা দেখতে যাওয়া নিয়ে স্বামী-স্ত্রীর বিবাদের জেরে বিষ খেয়ে আত্মঘাতী গৃহবধূ

মেলা দেখতে না নিয়ে যাওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ। আর এই বিবাদের জেরে বিষ খেয়ে আত্মহত্যা করলো এক গৃহবধু। ঘটনাটি ঘটেছে মালদার গাজোল থানার রানীগঞ্জ ১ নম্বর গ্রামপঞ্চায়েতের শিমুলঝুড়ি গ্রামে। ঘটনার পর অভিযুক্ত স্বামী ছবিলাল মার্ডি ও তার পরিবারের লোক পলাতক। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
        জানা গিয়েছে, মৃতার নাম প্রনামী মার্ডি(২০)। স্বামী ছবিলাল মার্ডি পেশায় একজন কাঠ মিস্ত্রী। বছরখানেক আগে প্রেম ভালোবাসা করে প্রনামীকে বিয়ে করেন ছবিলাল। তাদের একটি সন্তান রয়েছে। তাদের সংসার ভালোভাবে চলছিল। কিন্তু তাদের মধ্যে বেশ কিছুদিন থেকে পারিবারিক  অশান্তি শুরু হয়। এই নিয়ে ছবিলাল প্রনামীর অপর শারীরিক অত্যাচার শুরু করে বলে অভিযোগ। বুধবার প্রনামী মার্ডি তার স্বামী ছবিলাল মার্ডিকে মালদা থানার পোঁপড়া এলাকার মেলা দেখতে নিয়ে যাওয়ার জন্য বলে। আর এই নিয়েই তাদের মধ্যে পারিবারিক বিবাদ শুরু হয়। অশান্তির জেরে রাত্রী বেলা বিষ খেয়ে নেয় ওই গৃহবধূ। ঘটনায় প্রতিবেশীরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে গাজোল গ্রামীন হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষনা করে। ঘটনার পর অভিযুক্ত স্বামী ও পরিবারের লোক তার দেহ হাসপাতালে ফেলে পালিয়ে যায় বলে খবর। এই মর্মে গৃহবধূর পরিবারের তরফে গাজোল থানায় ছবি লাল সহ তার পরিবারের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে গাজল থানার পুলিশ।

        যদিও এই ঘটনায় গৃহবধূর পরিবারের অভিযোগ, প্রনামী মার্ডিকে মারধোর করে বিষ খাওয়ানো হয়েছে।