যোগাযোগের ব্যবস্থার উপর নির্ভর করে এলাকা । সেই কারনে রাজ্য সরকারের পক্ষ থেকে রাস্তায় আমাদের আস্থা এই স্লোগান কে সামনে রেখে রাস্তা দিবস পালন সারা রাজ্য জুড়ে। সেই মতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামবাংলার মানুষের মান উন্নয়নের জন্য নদীয়ার কৃষ্ণনগর রাজ্যের বিভিন্ন জেলার নতুন রাস্তার উদ্বোধন করলেন। সেই মতে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকের রাস্তার শুভ সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মঙ্গলবার কালিয়াগঞ্জ ব্লকের বেশকিছু রাস্তার কাজের সূভ সূচনা হয় । এদিন কালিয়াগঞ্জের ভান্ডার গ্রাম পঞ্চায়েত ও বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অধিন অনুষ্ঠানের মধ্য দিয়ে রাস্তার ফিতে কেটে সূচনা করা হয় ।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পঞ্চায়েতবগ্রাম উন্নয়ন আধিকারি রাজেন্দ্র রাজ সুন্দাস , বিডিও মহম্মদ জাকারিয়া ও পঞ্চায়েত সমিতি সভাপতি নিতাই বৈশ্য,পৌরসভার পুরপতি কার্তিক পাল দুই প্রধান সহ আরো অনেকে। এই রাস্তাগুলি দীর্ঘ দিন ধরেই খারাপ ছিল । রাস্তাগুলি নির্মান হলে সাধারন মানুষের অনেক সুবিধা হবে। নতুন রাস্তা পেয়ে রুজি রোজগার থেকে শুরু করে বাচ্চাদের পড়াশোনা করতে যাওয়া আসার পথ সুগম হয়েছে। কারন ব্লকের এমন কিছু এলাকা রয়েছে বর্ষাকালে বেহাল হয়ে থাকতো চলাচল করতে পারতো না এলাকার লোক। কিন্তু বর্তমানে নতুন রাস্তা হয়ে সমস্যা অনেকটায় লাঘব হবে বলে আশাবাদী এলাকাবাসী।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/rhxrGtZpWgU
উত্তরদিনাজপুর