শনিবার ইংরেজবাজার ব্লক তৃণমূলের পক্ষ থেকে মালদা টাউন হলে তৃণমূলের একটি কর্মী সম্মেলন করা হয়। উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার বিধায়ক তথা চেয়ারম্যান নিহার রঞ্জন ঘোষ, জেলা তৃণমূলের কার্যকারী সভাপতি দুলাল সরকার, জেলা মহিলা তৃণমূলের সভাপতি চৈতালি ঘোষ সরকার সহ অন্যান্যরা।
জানা যায়, এই কর্মী স্মমেলনে ১১ টি অঞ্চলের উন্নয়ন ভিত্তিক পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এর পাশাপাশি সমব্যয় ব্যাঙ্কের ব্যবস্থাপনা নিয়ে, মালদা জেলার ৪০ হাজারের মধ্যে ইংরেজবাজার ব্লকে ১২ হাজার পরিবার বাংলা আবাস যোজনার সুবিধা পেয়েছে। আবার আগামী ২০ শে ফেব্রুয়ারির মুখ্যমন্ত্রীর জেলা সফরে ২৫০ কোটি টাকার প্রকল্প নিয়ে আলোচনা করা হয়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/5T9PY5Cdr9s