মালদা

পিসির বাড়ি যাওয়ার নাম করে নিখোঁজ যুবতী

পিসির বাড়ি যাওয়ার নাম করে নিখোঁজ হল এক যুবতী। সোমবার এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় পুরাতন মালদা পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের কালিয়া নবাবগঞ্জ এলাকায়। 

        পরিবার সূত্রে জানা যায়, পুরাতন মালদা পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের কালিয়া নবাবগঞ্জ এলাকার এক যুবতী চলতি মাসের সাত তারিখে গাজোলে থাকা পিসির বাড়ি ঘুরতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেড় হয়। অভিযোগ এর পর থেকেই ওই যুবতীর কোন খোঁজ খবর নেই। ঘটনায় পরিবারের তরফে পিসির বাড়ি সহ বিভিন্ন জায়গায় খোঁজ করা হলেও ওই যুবতীর কোন হদিশ পাওয়া যায়নি। তাই বাধ্য হয়েই ওই যুবতীর মা দ্বারস্থ হন মালদা থানার। গত ১২ তারিখে থানায় মেয়ের নামে নিখোঁজ ডাইরি করা হয়। কিন্তু ঘটনার আট দিন কেটে গেলেও কোন খোঁজ খবর নামেলায় ওই মহিলা দ্বারস্থ হন স্নগবাদ মাধ্যমের। এদিন এই ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে ওই নিখোঁজ যুবতীর মা অভিযোগ করে বলেন, প্রায় এক মাস আগে সামসি থেকে ভুয়ো স্কুল শিক্ষকের পরিচয় দিয়ে এক যুবক তার মেয়েকে দেখতে আসে। এরপর থেকে ওই যুবকের সঙ্গে প্রায় ফোনে কথা বলত তার মেয়ে। এই ঘটনায় তিনি নিজে মেয়ের খোঁজে ওই ভুয়ো শিক্ষকের ঠিকানায় যান। কিন্তু কেই ওই থিকানায় নেই বলে জান্তে পারেন। তার আশঙ্কা মেয়ে কোন কুচক্রের হাতে পরেছে। তাই তিনি মেয়েকে তার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য পুলিশ প্রশাসনের কাছে করুন আবেদন জানান। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/2PUVKx6aNIM