উত্তরদিনাজপুর

ভোররাতে বেপরুয়া ভাবে গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে ৩টি লড়ির সংঘর্ষ,গুরুত্বর আহত বেশ কয়েকজন

৩৪ নম্বর জাতীয় সড়কে তিনটি লড়ির সংঘর্ষ। ঘটনাটি ঘটেছে বুধবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের সোহরাই মোড় এলাকার জাতীয় সড়কে। শিলিগুড়ি দিক থেকে আসা একটি বালি বোঝায় লড়ি সোয়ারুই মোড় এলাকায় পৌছালে মালদা দিক থেকে আসা একটি পাথর বোঝায় লড়ি তাকে ধাক্কা মেরে পেছনে থাকা আরেকটি ধান বোঝাই লড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষ আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসে। স্থানীয় বাসিন্দারা লড়ির চালকদের বের করে রায়গঞ্জ সুপার স্পেসালিটি হাসপাতালে পাঠায়। এই পথ দুর্ঘটনায় আহত হয় ৭ জন। তাদের মধ্যে ২ জনের আঘাত গুরুতর। এই দুর্ঘটনার ফলে দীর্ঘ সময় জাতীয় সড়ক অবোরধ হয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ ক্রেনের সাহায্যে দুর্ঘটনাগ্রস্তের গাড়িগুলোকে সড়িয়ে যান চলাচল স্বাভাবিক করে। জানা গেছে ভোররাতে দ্রুতগতির কারনে এই ৩ টি লড়ি দুর্ঘটনার কবলে পরে। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/dbRk22Xz7lw