নিম্নমানের সামগ্রী দিয়ে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমা আদালত ভবন নির্মাণের অভিযোগ উঠলো। সংশ্লিষ্ট বিষয়ে সিভিল জাজ (জুনিয়র ডিভিশন) এর কাছে অভিযোগ জানিয়েছেন ইসলামপুর বার ও ল ক্লার্ক এসোসিয়েশনের সদস্যরা। অভিযোগ ইসলামপুর বার ও ল ক্লার্ক এসোসিয়েশনের বাঁধা সত্ত্বেও বরাত পাওয়া ঠিকাদারী সংস্থা ওই নিম্নমানের কাজ করে যাওয়ায় সংশ্লিষ্ট বিষয়ে বিতর্ক চরমে। ওই ভবনের কাজ এর আগে বরাদ্দ না থাকায় মাঝ পথে বন্ধ হয়ে থাকলেও ফের আনুমানিক ৭৭ লক্ষ টাকা বরাদ্দ হওয়ায় শুরু হয় কাজ। আবার ওই কাজ শুরু হলে ইসলামপুর বার ও ল ক্লার্ক এসোসিয়েশনের সদস্যরা ওই কাজ বন্ধ করে দেয়।
ইসলামপুর ল ক্লার্ক এসোসিয়েশনের সদস্য সৌমেন্দু মজুমদার জানান, বরাত পাওয়া ঠিকাদারী সংস্থা নিম্নমানের কাজ করছিল। এই নিম্নমানের কাজে বাঁধা দেওয়া সত্ত্বেও বিনা নজর দারীতে আবার পুনরায় কাজ চলছে, এই নিয়ে অভিযোগ জানায় তারা।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/XiuWPeGFvmA