ভোট আসে ভোট যায়, কিন্তু ভোটের সময় প্রার্থীরা গালভরা প্রতিশ্রুতি দিলেও ভোটে পার হতেই আর দেখা মেলেনা সেই নির্বাচিত প্রার্থীর। এই ভাবেই কেটে গেছে প্রায় 15 বছর। কিন্তু মালদার হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষের দুঃখ আর মেটেনি। বেহাল রাস্তার কারনে সমস্যায় পড়েছেন ওই এলাকার হাজার হাজার মানুষ।
উল্লেখ্য প্রায় ১৫ বছর ধরে মালদা হরিশচন্দ্র পুর কুশিদা বাস স্ট্যান্ড থেকে হাটখোলা পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তা ঘীর্ঘদিন ধরে বেহাল। কিন্তু এই রাস্তাটি বাংলা-বিহার সংযোগের একমাত্র রাস্তা। এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার গাড়ি চলাচল করছে। কিন্তু বর্তমানে এই রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল হয়ে রয়েছে। সামান্য বৃষ্টিতে কোথাও হাঁটু তো কোথাও আবার প্রায় এক কোমর জল। যার কারনে প্রতিদিন সাধারণ মানুষের অনেক অঘটন ঘটছে। শুধু তাই নয়, এই রাস্তার কারণে এলাকায় সম্পূর্ণ ভাবে ব্যবসা-বাণিজ্য বন্ধ হতে বসেছে। তাই মাথায় হাত এলাকার ব্যবসায়ীদের। তাদের চিন্তা, আগামীতে তারা তাদের সংসার ও পরিজনদের নিয়ে কিভাবে কাটাবেন। তাই এবার এই এলাকার বাসীন্দারা একত্রিত হয়ে ভোটের মিথ্যে প্রতিশ্রুতিতে কান না দিয়ে এই রাস্তার মেরামতির দাবীতে আসন্ন পঞ্চায়েত নির্বাচন বয়কটের ডাক দিয়েছেন ওই এলাকার বাসিন্দারা।
এবিষয়ে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিভিন্ন সময়ে বিভিন্ন দলের নেতা এসে তাদের প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু কোন কাজ হয়নি, এমনকি এখানে তৃণমূলের নেতাদের বলেও কোন লাভ হয়নি। তারা শুধু গত পাঁচ বছর ধরে ফিতে নিয়ে এসে মাপজক করে চলে যায়, শুধু আশ্বাস দিয়ে যায় এই বার কাজ হবে। কিন্তু গত পাঁচ বছর ধরে কোন কাজ হয়নি। যার কারনে তাদের দোকান পাঠ বসে যেতে শুরু করেছে। বিভিন্ন জায়গায় তারা লিখিত ভাবে জানিয়েও কোন কাজ হয়নি। তাই তারা এবার আসন্ন পঞ্চায়েত নির্বাচন বয়কটের ডাক দিয়েছেন।
এদিকে এই বেহাল রাস্তা সম্পর্কে বলতে গিয়ে এলাকার এক ব্যবসায়ী সঞ্জয় দাস বলেন, এই রাস্তা প্রায় পাঁচ বছর ধরে বেহাল। কোথাও হাটু পর্যন্ত তো কোথাও আবার কোমর পর্যন্ত জল জমে। যার কারনে এই রাস্তায় চলাচলকারী সমস্ত মানুষ প্রচুর সমস্যায় পড়েন। যার কারনে তারা পঞ্চায়েত ভোট বয়কট করবেন বলে হুঁশিয়ারি দেন।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/GwyQalYmWVA