বাড়ীর সামনে বাঁশ ফেলে রাখাকে কেন্দ্র করে প্রতিবেশীর সাথে বচসা। যার জেরে যুবক কে মারধর করার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরূদ্ধে। মালদার ইংরেজ বাজার থানার কোঠাবাড়ীর ঘটনা।
জানা গেছে, মালদার কোঠাবাড়ি এলাকার বাসিন্দা প্রদীপ কুমার রায়ের বাড়ির সামনে বাঁশ ফেলে প্রতিবেশী অরুপ ঘোষ। বুধবার সকালে বাড়ি থেকে মোটর বাইক বেড় করতে যায় প্রদীপ বাবুর ছেলে প্রসেনজিত রায়। কিন্তু বাড়ির সামনে বাঁশ পরে থাকায় মোটর বাইক বেড় করতে পারছিল না প্রসেঞ্জিত রায়। প্রতিবেশী অরুপ ঘোষকে বাঁশ সরাতে বললে অরুপ ঘোষ তা সরাতে অস্বীকার করে। এই নিয়ে উভয়ের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ সেই সময় অরুপ ঘোষ ও তার পরিবারের সদস্যরা প্রসেনজিতের ওপর বাঁশ লাঠি রড নিয়ে মারধর শুরু করে। এরপর প্রতিবেশীরা ছুটে আসতেই অভিযুক্তরা পালিয়ে যায়। আহতকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তার মাথায় গুরুতর আঘাত রয়েছে। আহতর পরিবারের পক্ষ থেকে অরুপ সহ তার পরিবারের সদস্যদের নামে থানায় অভিযোগ দায়ের করেছে বলে খবর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।