ইংরেজবাজারের কাজিগ্রাম গ্রামপঞ্চায়েতের প্রাক্তান নির্দল সদস্য অভয় কান্তিকে নিজের সম্পত্তি থেকে উচ্ছেদ করার অভিযোগ উঠল জমি মাফিয়াদের বিরুদ্ধে। সম্পত্তির দখল ফিরে পেতে প্রশাসনের দারস্থ হলেও হাত গুটিয়ে বসে রয়েছে পুলিশ। ফলে জমি মাফিয়াদের দৌরাত্মে আতঙ্কে দিন কাটাচ্ছেন অভয়বাবুর পরিবার। ইংরেজবাজার থানা এলাকার সুলতানপুর গ্রামের ঘটনা।
অভয়বাবু জানান, ২০০৭ সালে কাজিগ্রাম পঞ্চায়েতের নির্দল সদস্য ছিলেন তিনি। লড়ি চালিয়ে তিনি তার পরিবারের তিন ছেলেকে বড় করেছেন। বছর চারেক আগে অসুস্থ হয়ে শরীরের বাম দিক অবশ হয়ে যায়। ফলে লড়ি চালানো বন্ধ হয়ে যায় তার। তাই লরি বিক্রির টাকা দিয়ে একটি দোকান ঘর ক্রয় করেন মালদা মানিকচক রাজ্য সড়কে। এর সাথে একটি বাড়িও ক্রয় করেন তিনি। কিন্তু বাড়িটি কেনার পরও বাড়ির দখল পাননি তিনি। এলাকার বেশ কয়েকজন জমি মাফিয়া দখল করে রয়েছে বাড়িটি। প্রশাসনের দারস্থ হয়েছেন তিনি। কিন্তু কোন লাভ হয়নি। পঞ্চায়েত থেকে গ্রামের বাসিন্দারা সকলেই জানেন ঘটনাটি। আর বৃদ্ধ অভয়বাবু বিচারের আশায় কড়া নারিয়েই চলেছেন প্রশাসনের দরজায়। তাতে কোন কর্ণপাত করেননি প্রশাসন কর্তা ব্যক্তিরা।
অভয়বাবুর স্ত্রী অনিমা কান্তি ভীত কণ্ঠ স্বরে জানান, বাড়িতে গেলেই ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে জমি মাফিয়ারা, রাস্তাঘাটে গালাগালি করছে। ভয়ে আর যাই না ওই বাড়িতে। বাড়ির কর্তা অসুস্থ থাকার ফলে আমরা ঝামেলায় জরাতে চাই না।
গ্রামবাসী মন্দিরা দাস জানান, অভ্য়বাবুর পরিবার দিনের বেলা ওই বাড়িতে থাকে রান্নাবান্না করে, খাওয়া-দাওয়া করে, আর সন্ধ্যে ৭ টায় মাফিয়াদের ভয়ে বাড়ি থেকে চলে যায়। আমরা এই অন্যায়ে প্রতিবাদ জানিয়েছি। কিন্তু বৃদ্ধ অভয়বাবু বিচারের আশায় প্রশাসনের দরজায় দরজায় ঘুরেও কোন রকম সহযোগিতা পাচ্ছেনা।
এই ভাবে দুশ্চিন্তায় আর কত দিন কাটবেন অভয় বাবুর। শেষ জীবনে নিজের সম্পত্তি ভোগ করতে পারবেন কি অভয় বাবু ? প্রশাসনকে কি পাওয়া যাবে অভয় কান্তির পাশে ? সবই প্রশ্ন চিহ্ণের মুখে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/71L_st1WpiI
মালদা