জুয়াতে হেরে স্ত্রীর কাছে টাকার দাবী করে স্বামী। কিন্তু টাকা দিতে অস্বীকার করে স্ত্রী। আর এই নিয়েই স্বামী-স্ত্রী-র বচসা। আর সেই কারনে স্ত্রীর গায়ে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মারলো স্বামী। ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানার গঙ্গাপ্রসাদ গ্রামে।
জানা যায়, মৃত ওই গৃহবধূর নাম সাকিলা বিবি। বাড়ি মোথাবাড়ি থানার গঙ্গাপ্রসাদ গ্রামে। অভিযোগ ওই গৃহবধূর স্বামী দুলাল শেখ জুয়াড় নেশায় আসক্ত। আর জুয়াড় ঠেকে হেরে যাওয়াই দুলাল শেখ তার স্ত্রীর কাছে টাকা চায়। স্থানীয় সূত্রে জানান দুলালকে জুয়ার টাকা দিতে অস্বীকার করে সাকিলা বিবি। আর তাই তাকে বাড়ির ছাদে নিয়ে গিয়ে কেরসিন তেল ঢেলে জ্যান্ত পুড়িয়ে মারে অভিযুক্ত দুলাল শেখ বলে অভিযোগ। যদিও ঘটনার পর থেকে অভিযুক্ত দুলাল শেখ পলাতক বলে খবর। এই মর্মে মোথাবাড়ি থানায় দুলাল শেখের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে গৃহবধূর পরিবার। এরপরেই ঘটনার তদন্ত শুরু করেছে মোথাবাড়ি থানার পুলিশ। যদিও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দুলাল প্রায়ই এমন ঘটনা ঘটাত, যার কারণে টাকা দিতে অস্বীকার করায় স্ত্রীকে পুড়িয়ে খুন করে দুলাল।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিঙ্কে
https://www.youtube.com/embed/Se0evZv0Qnw