দিন কয়েক আগেই মালদা জেলায় দেখা দিয়েছিল রক্ত সংকট। যার কারনে প্রচন্ড সমস্যায় পড়েন রুগী ও তার পরিবারের লোকজন। রক্তের অভাবে বাধা প্রাপ্ত হচ্ছিল জেলার চিকিৎসা ব্যবস্থা। কিন্তু জেলায় পঞ্চায়েত নির্বাচনের আচরণ বিধি লাগু থাকায় এই সংকট মেটাতে এগিয়ে আস্তে পারেনি কোন রাজনৈতিক দল ও সংগঠন। কিন্তু সেই চরম সমস্যা থেকে রুগীর পরিবারকে বাঁচাতে এগিয়ে এলো মালদা জেলা প্রশাসন। বিভিন্ন ব্লকে ব্লকে রক্ত সংগ্রহের জন্য শিবির করা হয়। জেলার এই রক্ত সংকট মেটাতে ব্লক প্রশাসনের পাশাপাশি এগিয়ে এলো ভারত স্কাউট এ্যান্ড গাইডের সদস্যরা। বৃহস্পতিবার সংগঠনের পক্ষ থেকে বামনগোলা ব্লকের জামতলা এলাকাই এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের এই রক্তদান শিবিরে হাজির ছিলেন বামনগোলা থানার ওসি অলোক ভৌমিক, পাকুয়হাট এ.এন.এম হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ক্ষুদিরাম প্রামানিক, বিশিষ্ঠ সমাজসেবী অমল কিস্কু, স্কাউট এ্যান্ড গাইডের পক্ষ থেকে অনিল সাহা সহ অন্যান্য ব্যক্তিরা। এদিনের এই রক্তদান শিবিরে মোট ২৬ জন রক্তদাতা রক্তদান করেন বলে খবর। এই শিবিরে রক্তদানের পাশাপাশি এলাকার ছোট ছোট ভাই বোনেদের খেলার প্রতি আগ্রহী করতে উদ্যোক্তাদের তরফে তাদের হাতে খেলার সামগ্রী তুলে দেওয়া হয়।
মালদা