মালদা

পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক অধিকার সুনিশ্চিত করার দাবীপত্র পেশ কর্মসূচী করা হল মালদা বিজেপির পক্ষ থেকে

সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে বিজেপির কার্যকর্তা ও কর্মীদের উপর তৃণমূল কংগ্রেস এর সন্ত্রাস গুন্ডাবাহিনী বারংবার আঘাত করেছে। পুলিশ প্রশাসন সব কিছু জেনে বুঝেও নির্বিকার ও উদাসীন মনোভাব পোষণ করছে। এছাড়াও পশ্চিমবঙ্গের সর্বত্র বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার এক অদ্ভুত প্রবনতা তৈরি হয়েছে। আর গতকাল ও পরশু ভারতীয় জনতা যুব মোর্চার সংকল্প ও প্রতিরোধ কর্মসূচীর বাইক মিছিলে বিনা প্ররোচনায় পুলিশ লাঠি চার্চ করে ও কলকাতায় এই মিছিলে তৃণমূল কংগ্রেসের লুঙ্গি, গামছা পরিহিত সন্ত্রাস গুন্ডাবাহিনী আক্রমন করে বলে অভিযোগ করেন । তারই বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিজেপির পক্ষ থেকে আজ এই কর্মসূচী করছেন তারা সারা রাজ্য জুড়ে। 

        মালদা বিজেপির সাধারন সম্পাদক মানবেন্দ্র চক্রবর্তী জানান, কলকাতা থেকে বিহার পর্যন্ত বিজেপির যে র‍্যালি করার কথা ছিল সেই বাইক র‍্যালিতে কলকাতায় হামলা করা হয় তৃণমূলের গুন্ডাবাহিনীর পক্ষ থেকে। তাই আজ সারা রাজ্য জুড়ে বিজেপির পক্ষ থেকে এই কর্মসূচী করা হচ্ছে। এবং আগামী ১৫ তারিখ থেকে আবার এই র‍্যালি করা হবে এবং এটা কোর্টের নির্দেশে।              
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/Vo4QxB0BWLM