উত্তরদিনাজপুর

ইটাহারে এন.আর.জি.এস. প্রকল্পের কাজে প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে প্রশাসনকে চিঠি গ্রামবাসীদের

উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের ১০ নম্বর মারনাই গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অভিযোগ এন.আর.জি.এস. প্রকল্পের পুকুর খনন, রাস্তার মাটি ভরার কাজ ঠিক করে করা হয়নি বলে অভিযোগ করেন গ্রামবাসীরা। এই বিষয়ে তারা লিখিত ভাবে অভিযোগ জমা করেন ইটাহার বিডিও এবং উত্তর দিনাজপুর জেলা শাসককে। তাদের অভিযোগ গ্রামে ঢালাই  রাস্তার কাজ হয়েছে কিন্তু মাটির কাজটি ভালো করে করা হয়নি। 

    এই অভিযোগের ভিক্তিতে মারনাই গ্রাম পঞ্চায়েতের প্রধান সুরাবুদ্দিন সেখ কে জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন তার বিরুদ্ধে ওঠা অভিযোগ একেবারে ভিক্তিহিন। মারনাই গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বুথে তিনি যথেষ্ট কাজ করেছেন। এমনকি মাটির কাজ এবং কঙ্করটি ঢালাই কাজটিও তিনি ভালো করে করেছেন। এছাড়াও মারনাই গ্রাম পঞ্চায়েতের অনেক উন্নয়ন মুলক কাজ তিনি করেছেন বলে জানান। কাজ করার পর তা বিডিও কে ডেকে কাজের সমস্ত কিছ দেখিয়েছিলেন। 

    ইটাহার ব্লকের জয়েন্ট বিডিও কে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, অভিযোগ পেয়ে তারা প্রাথমিক ভাবে যাচাই করেছি। মাটির কাজ হয়নি সঠিক ভাবে এবং ঢালাই এর কাজটা হয়েছে। আমরা গোটা বিষয়টি তদন্ত করছি। সমস্ত কিছু দেখে পদক্ষেপ গ্রহন করা হবে।  

    অভিযোগকারী গ্রামবাসীদের অভিযোগ তাদের সদ বিচার পেলে আগামীতে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামবে। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/qF4OjaI3aM8