মালদা

মনোনয়ন পরবর্তী পর্বে মালদা জেলায় অব‍্যাহত তৃনমূল কংগ্রেসের সন্ত্রাস

মনোনয়ন পরবর্তী পর্বে মালদা জেলায় দেখা দিয়েছে তৃনমূল কংগ্রেসের সন্ত্রাস। বৃহস্পতিবার রাত ৯.৩০ টায় হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের শোলাডাঙ্গা ৪ নং সংসদের জাতীয় কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের সদস‍্যা ছবি সাহার স্বামী উৎপল সাহার উপর তৃনমূল আশ্রিত দূষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। জানা যায়, ঐ সংসদের তৃনমূল মনোনীত প্রার্থীর বাড়িতে উৎপল সাহাকে ডেকে নিয়ে গিয়ে মনোনয়ন পত্র তুলে নিতে বলেন ওই দুষ্কৃতিরা। সেই সঙ্গে তৃনমূল কংগ্রেসে যোগ দেওয়ার জন‍্য বাধ্য করেন। তিনি সেই প্রস্তাবে রাজি না হওয়ায় বেধড়ক মারধর করে তৃণমূলের আশ্রীত দুষ্কৃতিরা। শুধু তাই নয় তাকে প্রানে মারার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। তিনি সেখান থেকে কোনরকম ভাবে পালিয়ে প্রানে বাঁচেন। এখন তিনি বুলবুলচন্ডী আর এন রায় হাসপাতালে চিকিৎসাধীন। পুরো ব‍্যাপার টি লিখিতভাবে হবিবপুর থানায় জানানো হয়েছে কিন্তু পুলিশ এখনো নির্বিকার। এমন ঘটনাকে অসত্য বলে দাবী করেছেন ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। 

        এবিষয়ে আহত উৎপল সাহা জানান, রাস্তায় যাওয়ার পথে ৭-৮ জন দুষ্কৃতী তাকে তুলে নিয়ে যায় তৃনমূল মনোনীত প্রার্থীর বাড়িতে। সেখানে তাকে প্রাণের মারার হুমকি দিয়ে মারধোর করা হয় এবং তার পরিবার সহ তৃনমূলে যোগদান করতে বলা হয়। 

        এবিষয়ে কংগ্রেস নেতা পীযূষ মণ্ডল জানান, এদিন রাতে পঞ্চায়েত সদস্যার স্বামী উৎপল সাহাকে দুষ্কৃতীরা রাস্তা থেকে তুলে নিয়ে যায় তৃনমূল মনোনীত প্রার্থীর বাড়িতে। সেখানে বেধোরপ মারধোর করা হয়।  

        এবিষয়ে জেলা পরিষদ কংগ্রেস প্রার্থী হেমন্ত শর্মা জানান, পঞ্চায়েত সদস্যার স্বামীকে অপহরণ করে প্রানের হুমকি দিয়ে মারধোর করা হয়। যাতে কংগ্রেস ছেড়ে তৃনমূলে যোগদান করে ওই প্রার্থী ও তার পরিবার। 

        এবিষয়ে জেলা পরিষদ তৃণমূল প্রার্থী প্রভাস চৌধুরী জানান, তাদের দলের নাম বদনাম করার জন্য এহেন অভিযোগ করা হয়েছে। ঘটনায় তাদের দলের কোনো হস্তক্ষেপ নেই বলে তিনি দাবী করেন। 

        এবিষয়ে তৃণমূল নেতা উজ্জ্বল মিশ্র জানান, এবিষয়ে তাদের দলের পক্ষ থেকে কোনো হাঙ্গামা করা হয়নি। আইন অনুযায়ী দোষীদের শাস্তি দেবে সরকার বলে তিনি দাবী করেন।