এদিন শুক্রবার সকালে অসুস্থ ঠাকুর মাকে নিয়ে বালুরঘাট হাসপাতালে চিকিৎসা করাতে যান নাতি অমিত কুমার দাস। আউট ডোর বিভাগে অসুস্থ রোগীকে বসিয়ে রাখা হয় তিন ঘন্টা। বেলা ১০ টা থেকে বসে থেকে শেষে চিকিৎসক শ্রাবনী চক্রবর্তী জানান তার সাহায্যকারী কেও নেই তাই কেমোথেরাপি দেওয়া যাবেনা।
বালুরঘাট পাওয়ার হাউস এলাকার বাসিন্দা জ্ঞানদা মন্ডল( 80) মাস পাঁচেক আগে ক্যান্সারে আক্রান্ত হন। তার পর কলকাতার সরকারি হাসপাতালে চিকিৎসা হয়। চিকিৎসকরা কেমোথেরাপি করাতে বলেন। বালুরঘাট হাসপাতালে বছর খানেক আগে ক্যান্সার চিকিৎসা পরিশেবা চালু করে জেলা স্বাস্থ্য বিভাগ। এখন সব সময়ের জন্য চিকিৎসক রয়েছেন। কিন্তু এদিন কেমোথেরাপি জন্য গিয়ে আউট ডোরে বসিয়ে রেখে বিনা চিকিৎসা করেই রুগীকে ফিরিয়ে দেন ঐ বিভাগের চিকিৎসক বলে অভিযোগ রোগীর আত্মীয়দের। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। রাজ্য সরকার জেলার চিকিৎসা পরিষেবা উন্নত করতে প্রচেষ্টা করছেন কিন্তু স্থানীয় চিকিৎসকদের সদিচ্ছার অভাবে মাঝে মাঝে তা ব্যাহত হচ্ছে বলে মত প্রকাশ করেছেন জ্ঞানদা দেবী র আত্মীয়রা।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/rBggrfggtmU