উত্তরদিনাজপুর

তিন রাজ্যের ভোটে বিজেপির ভালো ফল করায় রায়গঞ্জ শহরে বিজয় মিছিলে আবির নিয়ে উল্লাসে মাতলো বিজেপি কর্মীরা

দোল উৎসব যেন বর্ধিত হয়েছে জেলা জুড়ে। তিন রাজ্যের ভোটে বিজেপির ভালো ফল, উত্তর দিনাজপুরের বিভিন্ন এলাকায় গেড়ুয়া আবির নিয়ে উল্লাসে মাতলো বিজেপি। বিজেপির সমর্থকরা রায়গঞ্জের উকিলপাড়ার বিজেপির জেলা অফিস থেকে ব্যান্ডপার্টি নিয়ে এক শোভাযাত্রা সহ বিজয় মিছিল করেন। মিছিলে চলে গেড়ুয়া আবির খেলার পাশাপাশি বাজি ফাটিয়ে উল্লাস। মিছিল শহরের রাজপথ দিয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। 

        বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি নির্মল দাম বলেন, ত্রিপুরা তে শক্তিশালী বামফ্রন্ট কে সড়িয়েছি, এবার পশ্চিমবঙ্গকে জয় করবে বিজেপি বলে তারা দাবী করেন ।