মালদা

গাজলের শ্যামসুখী বালিকা শিক্ষা নিকেতনের ৫০ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন ও সুবর্ণ জয়ন্তী বর্ষের শুভ সুচনা ও এক বিশাল শোভাযাত্রা

গাজলের শ্যামসুখী বালিকা শিক্ষা নিকেতনের ৫০ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন ও সুবর্ণ জয়ন্তী বর্ষের শুভ সুচনা এবং নব নির্মিত জীববিদ্যা গবেষণাগারের শুভ উদ্বোধন হল মঙ্গলবার। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গাজল জুড়ে এক বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয় মঙ্গলবার সকালে। এই শোভাযাত্রা গাজলের শ্যামসুখী বালিকা শিক্ষা নিকেতন থেকে বেড় হয়ে গাজল পরিক্রমা করে শ্যামসুখী বালিকা শিক্ষা নিকেতনে এসে শেষ হয়। এই শোভাযাত্রায় স্কুলের ছাত্রী, শিক্ষক, শিক্ষা কর্মী, সমাজ সেবী সহ সমস্ত অতিথিরা পা মেলায়। শোভাযাত্রার শেষে স্কুল ময়দানে মূল মঞ্চে অতিথিদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্জলনের মধ্যে দিয়ে শুরু হয় আগামি ৩ দিন ব্যাপি আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃতি সহ নানা অনুষ্ঠানের ও নব নির্মিত জীববিদ্যা গবেষণাগারের শুভ উদ্বোধন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদ মন্ত্রী বাচ্চু হাঁসদা, গাজলের তৃনমূল বিধায়িকা দীপালি বিশ্বাস, রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট অম্লান ভাদুড়ি প্রমুখ। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/1Wund_Oh5ao