উত্তরদিনাজপুর

বেসরকারি বাস পরিষেবা বন্ধ রেখে শ্রমিক সংগঠনের মশাল মিছিল উত্তর দিনাজপুরে দুর্ভোগ সাধারন মানুষের

বেসরকারি  বাস পরিষেবা বন্ধ রেখে শ্রমিক সংগঠনের মশাল মিছিল, দুর্ভোগে  উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের নিত্যযাত্রী থেকে সাধারন মানুষ । নেতাজীর ১২১ তম জন্মজয়ন্তী উপলক্ষে তৃনমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি র বাস পরিষেবা বন্ধ করে মশাল মিছিলকে ঘিরে বিতর্ক দেখা দিয়েছে।
মঙ্গলবার  সন্ধ্যায় নেতাজী সুভাষ বোসের জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা জানাতে তৃনমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন এক মশাল মিছিলের আয়োজন করে। এই মিছিলে অংশগ্রহন করার জন্য রায়গঞ্জের বেসরকারি সমস্ত বাস কর্মচারীরা সকাল থেকেই কাজ বন্ধ করে দিয়েছেন। ফলে বাস মালিকেরা তাদের বাস চালাতে পারেন নি। এরফলে চরম দুর্ভোগে পরেন রায়গঞ্জের নিত্যযাত্রী থেকে সাধারন মানুষ। শুধু তাই নয় শিলিগুড়ি, মালদা, বালুরঘাটের বেসরকারি বাসগুলোও রায়গঞ্জ শহর কে বাইপাস করে চলাচল করায় হয়ারানির শিকার হচ্ছেন যাত্রীরা। সংখ্যায় অনেক কম থাকায় গাদাগাদি করে প্রায় ঝুলে সরকারি বাসে চেপে প্রান হাতে করে চলাচল করতে হচ্ছে নিত্যযাত্রীদের। তবে সবচেয়ে বেশী সমস্যায় পরেছেন রায়গঞ্জ থেকে লোকাল রুটের বাসযাত্রীরা।
বেসরকারি বাস মালিকেরা জানিয়েছেন বাসের চালকসহ অন্যান্য কর্মচারীরা কাজে যোগ না দেওয়ায় তারা আজ বাস পরিষেবা দিতে পারেন নি।
তৃনমূল শ্রমিক নেতা রবীন রাহা জানিয়েছেন, শ্রমিকেরা নিজেরাই সতস্ফুর্তভাবে নেতাজীর জন্মদিন পালনে আজকের মশাল মিছিলে যোগ দিচ্ছেন। তবে যাইহোক নেতাজীর ১২১ তম জন্মজয়ন্তী পালনে রায়গঞ্জে বাস পরিষেবা বন্ধ হওয়ায় নাকাল হলেন সাধারন মানুষ।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/0IQ5jsRtkEU