দক্ষিনদিনাজপুর

পরবর্তী চাষের জন্য গমের খড়ে আগুন লাগানোর ঘটনায় ক্ষতিগ্রস্ত ৫০ বিঘা জমির ফসল

দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার আমরাকুড়ি গ্রামের এক চাষি পরবর্তী চাষের জন্য নিজের জমিতে থাকা গমের খড়ে আগুন লাগিয়ে দেন। কিন্তু সেই আগুন ধিরে ধিরে আশেপাশের জমিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গ্রামের মানুষরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে। কিন্তু কোন লাভ হয়নি। যার কারণে খবর দেওয়া হয় দমকল বিভাগে। পরে দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। এই ঘটনায় প্রায় ৫০ বিঘা জমির ফসল নষ্ট হয়েছে বলে খবর। 

        এবিষয়ে এলাকার এক বাসিন্দা জানান, এলাকার এক কৃষক গম কাটার পর পরবর্তী চাষের জন্য গমের খড়ে আগুন লাগিয়ে দেন। কিন্তু ঐ আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের ক্ষেতে। যার কারণে ৫০ বিঘা জমির ফসল পুড়ে ছায় হয়ে যায়।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিঙ্কে
https://www.youtube.com/embed/w2SmHM8b8lg