পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির কর্মরত ভূমি কর্মাধ্যক্ষ হঠাৎ করে মৃত্যু হল হৃদরোগে আক্রান্ত হয়ে। কর্মাধ্যক্ষের নাম গোপাল সরকার, বাড়ি যাত্রাডাঙা অঞ্চলের পোপরা গ্রামে। গতকাল রাতে মৃত্যু হয় তার। আজ তার মৃতদেহ পুরাতন মালদা ব্লকে আনা হয়। শেষ শ্রদ্ধা জানানো হয় তাঁকে। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন পুরাতন মালদার বিডিও নরোত্তম বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ তার সহকর্মীরা। সহকর্মীকে হারিয়ে মর্মাহত সকলেই।
মালদা