সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে মায়ের বকুনি খেয়ে অভিমানে আত্মঘাতী হলো ৯ বছরের এক শিশু। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার সাহেবঘাটায়। মৃত শিশুর নাম নূর আলম( ৯)। সে স্থানীয় একটি প্রাথমিক স্কুলে তৃতীয় শ্রেনীতে পড়াশুনা করত। এদিন বাড়ির পাশেই একটি পুকুরের ধারে পাড়ারই সহপাঠীদের সাথে গাছে দড়ি বেধে ঝোলাঝুলি খেলছিল নয় বছরের ছোট্ট ছেলে নূর আলম। পুকুরের ধারে খেলছিল দেখে যাতে কোনো অঘটন না হয় সেজন্য মা আমিনা বিবি ছেলেকে বকাঝকা দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়ে নিজে প্রতিবেশীদের সাথে গল্প করছিলেন। ঘন্টা খানেক বাদে মা বাড়ি গিয়ে দেখেন বারান্দার ছাউনির কাঠের সাথে দড়িতে ফাঁস লাগিয়ে ঝুলছে তাঁর ছেলের মৃতদেহ। কান্নায় ভেঙে পরেন মলমা আমিনা। এতটুকু ছোট্ট ছেলে কেন এবং কিভাবে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল কিছুই বুঝে উঠতে পারছেননা পরিবারের লোকজন ও প্রতিবেশীরা। এই ঘটনায় হতভম্ব হয়ে পরেছেন তারা। শোকের ছায়া নেমে এসেছে সাহেবঘাটা গ্রাম জুড়ে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠায়।
উত্তরদিনাজপুর