এতদিন সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে পাঠ্যক্রম চলার পর আজ থেকে চালু হলো ডিজিটাল স্মার্ট ক্লাস। রাজ্যর সমাজ কল্যান দপ্তরের একমাত্র মুখ ও বধির আবাসিক বিদ্যালয় সূর্যোদয়ের পড়ুয়াদের জন্য আজ থেকে চালু হলো ডিজিটাল স্মার্ট ক্লাসরুম। উদ্বোধন করলেন উত্তর দিনাজপুরে জেলাশাসক আয়েষা রানী । জেলা প্রশাসনের সহায়তায় সীমান্ত এলাকা উন্নয়ন তহবিল থেকে ২০ লক্ষ টাকায় মুখ ও বধির আবাসিক বিদ্যালয়ে নির্মিত হয়েছে ডিজিটাল স্মার্ট ক্লাসরুম। সুদুর দক্ষিণ ভারত থেকে বিশেষ দলের সাহায্যে এই হোমে তৈরী করা হয়েছে ডিজিটালাইজড ক্লাস রুম। কেরালার বিশেষ প্রশিক্ষক মিস্টার জামসেদ আজ ছাত্র-ছাত্রীদের স্মার্ট ক্লাসে মাধ্যমে প্রশিক্ষন দিলেন। অডিও ভিডিও র আধুনিক যন্ত্রাংশ দিয়ে মুড়ে ফেলা হয়েছে ক্লাস রুম। পাশাপাশি রয়েছে রঙ বেরঙের বিভিন্ন কার্টুন, ফুল, পতঙ্গর রঙিন ছবি যুক্ত ক্লাস রুম। ক্লাসরুমে মাইক্রোফোন আর ছাত্র-ছাত্রীদের শ্রবনযন্ত্রের সাহায্যে আর ছবির মাধ্যমে অক্ষর চেনানো ও শেখানোর কাজ শুরু করলেন কেরালা থেকে আসা প্রশিক্ষক মিস্টার জামসেদ। ভিডিওগ্রাফি দেখে ও শ্রবনযন্ত্রের মাধ্যমে শুনে তা অভ্যাস করলো মুখ ও বধির পড়ুয়ারা। এই ডিজিটাল স্মার্ট ক্লাস করতে এসে মুখ ও বধির ছাত্র-ছাত্রীরা অনেকটাই দ্রুত ও সুবিধাজনকভাবে তাদের পাঠ্যক্রম শেষ করতে পারবে তা বলাই যায়। জেলাশাসক আয়েষা রানী জানিয়েছেন ডিজিটাল ক্লাসের মাধ্যমে মুখ ও বধির বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা খুব দ্রুত ও সহজভাবে তাদের পাঠ্যক্রম শেষ করতে পারবে। সূর্যোদয় আবাসিক বিদ্যালয়ের অধ্যক্ষ কৌস্তভ দাসগুপ্ত জানিয়েছেন, এই ডিজিটাল স্মার্ট ক্লাসের মাধ্যমে এখানকার পড়ুয়ারা খুব ভালোভাবে শুনতে পাবে এবং সহজেই শিখতে পারবে। ডিজিটাল ক্লাসরুম চালু হওয়ায় খুশী সূর্যোদয় আবাসিক বিদ্যালয় কর্তৃপক্ষ। ডিজিটাল ক্লাসরুমে স্বাগতা ঘোষ নামে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ভিডিওগ্রাফি তে সঞ্চালনা করেছিলেন। এইসব শিশুদের জন্য কাজ করতে পেরে ভীষন খুশী তিনিও।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/XqsZ37FPauI
উত্তরদিনাজপুর