মালদা

পুরাতন মালদার সামুন্ডি পাড়ায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির

বর্তমানে সারা পৃথিবী জুড়ে দেখা দিয়েছে মধুমেয় রোগের প্রকোপ। যার ইংরেজী নাম ব্লাড সুগার। দিন যত গড়াচ্ছে, ততই এই রোগ বিস্তৃতি লাভ করছে মানব সমাজে। ছোট কি বড় সকলেই এখন এই মারন রোগে জর্জরিত। সেই মতো এই রোগের হাত থেকে নিস্তার পাননি ভারতবর্ষের জন সাধারণও। তাই জনসাধারণকে সচেতন করতে ও এই মধুমেয় রোগ চিহ্নিত করনে বৃহস্পতিবার এক বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় পুরাতন মালদা পৌরসভার ১২ নং ওয়ার্ডে। এদিন এই ওয়ার্ডের সামুন্ডি পাড়া এলাকায় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক সুমন ঘোষ এক মেডিক্যাল টিম নিয়ে এই রোগ নির্ধারনে নামেন। এদিন এলাকার সাধারণ মানুষদের রক্তের নমুনা সংগ্রহ করার পাশাপাশি তাদের অন্যান্য শারীরিক পরীক্ষা গুলি এই শিবিরে করা হয় বলে জানা গেছে। এদিনের এই শিবিরকে ঘিরে এলাকার মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

        এদিন শিবির চলা কালীন চিকিৎসক সুমন ঘোষ জানান, এই রোগ এখন সারা বিশ্ববাসীর কাছে প্রধান সমস্যা হিসেবে দেখা দিয়েছে। যার ভারতেও একটি কমন রোগ হিসেবে দেখা দিয়েছে। কিছু লোক এই রোগের চিকিৎসা করাতে ভয় পান। যার কারনে তারা এই শিবিরের আয়োজন করেছেন। যা দুপুর পর্যন্ত চলবে বলে তিনি জানান।