উত্তরদিনাজপুর

মাছ চাষে বাংলাকে স্বনির্ভর করতে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির উদ্যোগে বিভিন্ন প্রজাতীর মাছের চারাপোনা ও চুন বিতরন কর্মসূচী

মাছ চাষে বাংলাকে স্বনির্ভর করতে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির উদ্যোগে মাছের চারাপোনা ও চুন বিতরন অনুষ্ঠান হয়ে গেল মঙ্গলবার। এদিন এক ছোট অনুষ্ঠানের মধ্য দিয়ে সে সমস্ত মাছ চাষিরা ১০০ দিনের কাজের প্রকল্পের মধ্য দিয়ে পুকুর খনন করেছেন। সেই সমস্ত উপভোক্তাদের চিহ্নিত করে ১৫ জন করে দুই দিনে মোট ৩০ জন মাছ চাষিদের হাতে এই মাছের চারাপোনা ও চুন বিতরন করা হয়। এদিন ১০ কেজি করে মাছে  চারাপোনা ও চুন ওই সমস্ত চাষিদের হাতে তুলে দেওয়া হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই বৈশ্য, সহ- সভাপতি রুস্তম আলী, যুগ্ম বিডিও পরিমল দাস, মৎস আধিকারিক সলিল কুমার দাস সহ আরও অনেকেই।  মাছের চারা পোনা পেয়ে খুশি মাছ চাষিরা। 
    
    এদিন পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই বৈশ্য জানান, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগ যেসব উপভোক্তারা ১০০ দিনের কাজের মধ্য দিয়ে পুকুর খনন করেছে তাদের চিহ্নিত করে দুই দিনে ১৫ জন করে মোট ৩০ জন উপভোক্তাদের এই চারাপোনা বিতরন করা হবে।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/F_EEO-Khf4w