মালদা

পৈতৃক বসত ভিটায় বাড়ি তৈরী নিয়ে দুই ভাইয়ের বচসায় ভায়ের কান কাটল দাদা

পৈতৃক বসত ভিটায় বাড়ি তৈরী নিয়ে দুই ভাইয়ের বচসা। আর তার জেরে ভাইয়ের কান কাটলো দাদা। ঘটনায় আহত ভাই সন্দিপ মন্ডল মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মালদার মোথাবাড়ি থানার নয়াগ্রাম এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

        জানা গিয়েছে মালদার মোথাবাড়ি থানার নয়াগ্রাম এলাকার বাসিন্দা সন্দিপ মন্ডল ও বাপি মণ্ডলের মোট পাঁচ কাঠা বসত ভিটা রয়েছে। সেই জায়গায় বাড়ি তৈরী করাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বেশ কিছুদিন থেকে বিবাদ চলছিল। এই নিয়ে বুধবার সকালে সন্দিপ যখন বাড়ি তৈরির কাজে হাত দেয় সেই সময় দুই ভাইয়ের মধ্যে বচসা চরম আকার ধারন করে। অভিযোগ মেজ দাদা বাপি মন্ডল ধারালো অস্ত্র নিয়ে ভাই সন্দিপের উপর চড়াও হয়ে কুপিয়ে খুনের চেষ্টা করে। ঘটনায় সন্দিপের বাম কান কেটে যায়। শুধু তাই নয়, বাঁধা দিতে গিয়ে তার বাম হাতের আঙ্গুলও কেটে যায়। ঘটনার গোলমালে গ্রামবাসীরা আসতেই অভিযুক্ত দাদা পালিয়ে যায়। আহতকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। তার আঘাত গুরুতর থাকায় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহতর পক্ষ থেকে মোথাবাড়ি থানায় মেজ দাদা বাপি মন্ডলের নামে অভিযোগ দায়ের করা হয়েছে বলে খবর।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/BvTLvlhSsyk