মালদা

পরীক্ষা কেন্দ্রের বাথরুম থেকে হাত, পা ও মুখ বাধা অবস্থায় উদ্ধার মাধ্যমিক পরীক্ষার্থী, প্রশ্নের মুখে পরীক্ষা কেন্দ্রের সুরক্ষা

সোমবার থেকে সারা রাজ্যের সাথে মালদা জেলাতেও শুরু হল মাধ্যমিক পরীক্ষা। আর এই পরীক্ষা দিতে বামনগোলা হাই স্কুলে গিয়েছিল ছাতিয়ান হাই স্কুলের এক ছাত্রী। কিন্তু এদিন পরীক্ষা চলা কালীন বামনগোলা পরীক্ষা কেন্দ্রের শৌচাগার থেকে হাত, পা ও মুখ বাধা অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে পরীক্ষা কেন্দ্রে পাহারায় থাকা সিভিক ভলেনটিয়াররা। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে মোদিপুকুর হাসপাতালে পাঠানো হয়। কিন্তু ওই ছাত্রীর এই অবস্থা কিভাবে হল আর কারাই বা করল তা নিয়ে রহস্য দানা বাঁধতে শুরু করেছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে বামনগোলা থানার পুলিশ। পাশাপাশি ওই ছাত্রী হাস্পাতালের বিছানায় শুয়েই পরীক্ষা দেয়। তাকে জেলা শিখা দপ্তরের তরফে এক ঘণ্টা অতিরিক্ত সময় দেওয়া হয়েছে বলে জানা যায়।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/Ya4Ajm1S5us