মালদা

যানজটের সমস্যায় নাজেহাল খুদে পড়ুয়ারা

নিত্য দিনের যানজটে সমস্যায় নাজেহাল খুদে পড়ুয়া থেকে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। এম্যের।অবস্থা দেখা গেল পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়িতে থাকা নলডুবি প্রাথমিক বিদ্যালয়ের।

        পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়িতে থাকা নলডুবি প্রাথমিক বিদ্যালয়টি মালদা গাজোল ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে অবস্থিত। রাস্তার এক পারে বিদ্যালয়। অন্যপারে নলডুবি গ্রাম। মূলত ওই গ্রামের্যেছেলে মেয়েরা পড়াশোনা করে এই প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ে রয়েছে প্রায় ২০০ জন ছাত্র-ছাত্রী। বিদ্যালয়ে আসার সময়ে ছাত্র ছাত্রীদের অভিভাবকেরা তাদের শিশুদের পৌঁছে দিলেও যাবার সময় সেই দায়িত্ব পড়ে বিদ্যালয়ের শিখক-শিক্ষিকাদের। কিন্তু বর্তমানে প্রতি নিয়ত সকাল থেকে ৩৪ নম্বর জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। যার কারনে বিদ্যালয়ে আস্তে সমস্যায় পড়ে খুদে পড়ুয়ারা। এই রাস্তা পারাপার করতে গিয়ে বেশ কয়েকবার দুর্ঘটনার কব্লে পড়েছেন বেশ কয়েকজন শিক্ষক-শিক্ষিকা থেকে খুদে পড়ুয়ারা। যদিও পুলিশ প্রশাসনকে বার বার জানিয়েও কোন ফল হয়নি বলে দাবী করেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।

        এবিষয়ে বিদ্যালয়ের এক শিক্ষিকা জানান, তারা এই বিষয়ে বহুবার রথবাড়ি পুলিশ ফাড়ি থেকে মালদা থানা সমস্ত জায়গায় জানিয়েও কোন ফল হয়নি। যখন জানায় তখন দুই এক দিনের জন্য সিভিক পুলিশ দিয়ে দেয় কিন্তু তারপর তাদের আর কোন চিহ্ন দেখা যায়না।