গোরু পাচারের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ। সেই সঙ্গে উদ্ধার করে ২৯ টি গোরু। শনিবার রাত দশটা নাগাদ ঘটনাটি ঘটে রায়গঞ্জের সুদর্শনপুর এলাকায়। ধৃত দুই পাচারকারীর নাম সঞ্জয় শর্মা ও সেলিম আনসারী। তাঁদের বাড়ি বিহারের সালখোয়া জেলায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন গোরু গুলিকে বিহারের ভাগলপুর থেকে বর্ধমানের সাঁইথিয়ার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এদিন শিলিগুড়ি মোড় এলাকায় নাকা চেকিংয়ের সময় ধরা পড়ে যায় পাচারকারী সহ ২৯ টি গোরু। গোরু সহ লরিটিকে আটক করেছে রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ গোরু গুলিকে রায়গঞ্জের কর্ণজোড়ায় খোঁয়াড়ে রাখার ব্যবস্থা করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, ওই গোরু গুলিকে মুর্শিদাবাদ দিয়ে বাংলাদেশে পাচার করার চেষ্টা করত ঘটনায় ধৃত ওই দুই পাচারকারী বলে খবর।