মালদা

বাড়ি তৈরির সরঞ্জাম রাস্তায় পড়ে থাকার প্রতিবাদ করায় বিল্ডিং মালিকদের দ্বারা আক্রান্ত প্রতিবাদী ও তার পরিবার

বাড়ি তৈরির সরঞ্জাম রাস্তায় ফেলে থাকার অভিযোগ উঠল এক বাড়ির মালিকের বিরুদ্ধে। প্রতিবাদ করায় বাড়ির মালিকদের হাতে আক্রান্ত প্রতিবাদী সহ তার পরিবার। বর্তমানে আক্রান্তরা মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মালদহের কৃষ্ণকালী তলা এলাকায়। আক্রান্ত ওই পরিবার ঘটনার লিখিত অভিযোগ দায়ের করেছে ইংরেজবাজার থানায়। 

        জানা গেছে, মালদহের কৃষ্ণকালী তলা এলাকার বাসিন্দা টোটোন ঘোষ তাদের বাড়ি তৈরি করার সরঞ্জাম রাস্তায় ফেলে রেখেছিল বলে অভিযোগ। ফলে ওই রাস্তা দিয়ে যাতায়াতকারী পথচারীদের সমস্যায় পড়তে হচ্ছিল। জানা যায় মঙ্গলবার টোটন ঘোষের প্রতিবেশী অভিজিৎ দাস হাসপাতাল থেকে ফেরার পথে ওই স্থানে স্কুটি নিয়ে পড়ে যায়। যার কারণে রাস্তায় পরে থাকা সরঞ্জাম গুলি নিজে সরিয়ে দিতে গেলে টোটোন ঘোষ ও তার পরিজনেরা অভিজিৎ দাসের উপর চড়াও হয়। এমনকি বাড়ি তৈরি করতে আশা শ্রমিকরাও তাকে মারধর করে বলে অভিযোগ। ছেলেকে বাঁচাতে আসলে মা সহ পরিবারের অন্যান্য সদস্যদের কেও মারধর করা হয় বলে অভিযোগ। মঙ্গলবার এই মর্মে রায়গঞ্জ থানায় পরিবারের তরফে একটি লিখিত অভিযোগ দায়ের করা হলে ঘটনার তদন্তে নামে ইংরেজ বাজার থানার পুলিশ।

        এবিষয়ে অভিজিৎ দাস অভিযোগ করে বলেন, রাস্তায় বাড়ি তৈরির সরঞ্জাম ফেলে রাখা হয়েছে। ফলে ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে সমস্যায় পড়তে হয় তাদের। প্রতিবাদ করায় তাদের মারধোর করে টোটন ঘোষ সহ তার দলবল। 

        এবিষয়ে আক্রান্তের মা বেবি দাস জানিয়েছেন, অন্যায় ভাবে তার ছেলেকে মারা হয়েছে। এই অন্যায়ের সুবিচারের দাবী করছেন তিনি। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/VdvxUBcqUFg