মালদা

পঞ্চায়েত নির্বাচনের আবহের মাঝে ফের সুজাপুরে খুন তৃণমূল কর্মী

মালদার সুজাপুরে আবার খুন। তৃণমূল কংগ্রেসের ব্লক পর্যবেক্ষকের ঘনিষ্ঠ সহযোগীর মৃতদেহ উদ্ধার হল বৃহস্পতিবার। ঘটনায় উত্তেজনা কালিয়াচক থানার সুজাপুর গ্রামে। ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।

        জানা যায়, মৃত ব্যক্তির নাম ভেজারু শেখ। পেশায় প্লাসটিক ব্যবসায়ী। পরিবার সূত্রে জানা যায়, ওই ব্যবসায়ী কলকাতা যাওয়ার উদ্দেশ্যে এদিন বাড়ি থেকে বেড় হয়। এরপরে তার পরিবারকে ফোন করে জানায় সে কলকাতা যাবে না। জনৈক বুলি বিবির কাছে সে দুই লক্ষ টাকা পায়। সেই টাকা ফেরত নিয়ে রাত্রিবেলা ফিরে আসছে। এরপর রাত্রিবেলা থেকেই তার কোন হদিশ পাওয়া যায় নি। এদিন সকালে স্থানীয় বাসিন্দারা স্কুল পাড়া মোড়ে ওই ব্যক্তির মৃত দেহ পড়ে থাকতে দেখতে পান। তার গলায় দাগ রয়েছে। আরও জানা যায়, মালদার কালিয়াচক ১নং ব্লকের তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক হাজি কেতাবুদ্দিনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে মৃত ব্যক্তি বেশ সুপরিচিত। পরে ঘটনার খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। তবে এই নিয়ে গত এক মাসে কালিয়াচক থানার সুজাপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের তিনজন সমর্থক খুন হলেন বলে জানা যায়।
 যা স্বাভাবিকভাবেই সুজাপুর এলাকায় আতঙ্কের সৃষ্টি করেছে।

        এই ঘটনায় এলাকাবাসী ও পরিবারের অভিযোগ, ব্যবসার কারনে বুলি বিবির স্বামীর কাছে দুই লাখ টাকা পেত যা নিতে গিয়ে খুন হতে হল বলেই তারা মনে করছেন। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/BHE6TZ_8Rt0