মালদা

ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত দোকান, সর্ট-সার্কিট থেকে এই অগ্নিকান্ড

ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত হয়ে গেল এক কসমেটিকের দোকান। ক্ষয়ক্ষতি লক্ষাধিক টাকা। ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার কালিয়াচক হাই স্কুল এলাকায়। 

        জানা যায় ওই দোকান মালিকের নাম সেজায়ুল হক। বাড়ি মোথাবাড়ির রাজনগর এলাকায়। কালিয়াচক হাই স্কুলের সামনে  তার কসমেটিকের দোকান রয়েছে। শনিবার গভীর রাতে হঠাৎ করে এলাকার মানুষজন ওই কসমেটিকের দকানে আগুন দেখতে পান। খবর দেওয়া হয় কালিয়াচক থানায়। খবর পেয়ে ছুটে আসে কালিয়াচক থানার পুলিশ। পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে।  যদিও ততক্ষণে সমস্ত কিছুই পুড়ে ছায় হয়ে যায় বলে খবর। যদিও সর্ট-সার্কিট থেকেই এই আগুন বলে পুলিশের প্রাথমিক অনুমান।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/Bzl6soFysdg