কালী পূজাতে বৃষ্টি তারপরে ভাইফোঁটাতেও বৃষ্টি। তার মধ্যেই আপামর বাঙালীরা মেতেছেন ভ্রাতৃদ্বিতীয়াতে। কপালে ফোঁটা দিয়ে নিজেদের দাদা ও ভাইদের শুভ কামনায় দিদি বোনেদের দেখা গেল ফোঁটা দিতে। যম দুয়ারে পড়ল কাটা, যমুনা দেয় যমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা। এই রীতি মেনেই দাদা-ভাইয়ের মঙ্গল কামনায় দিদি ও বোনেরা এই দিনটি ধুমধাম করে পালন করে থাকেন।
মালদা