মালদা

পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে মালদা জেলা তৃণমূলে বড়সড় ভাঙন

রাজ্যের প্রাক্তণ মন্ত্রী তথা জেলার হেভিওয়েট নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর ছায়াসঙ্গী মালদা জেলা পরিষদের প্রাক্তণ সভাধিপতি উজ্জ্বল চৌধুরী সোমবার যোগদান করতে চলেছেন বিজেপিতে। রাজ্য বিজেপির দলীয় কার্যালয়ে সম্ভবত মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দিচ্ছেন এই নেতা।

        পঞ্চায়েত নির্বাচনের নির্ঘন্ট ঠিক হতেই জেলা তৃণমূল কংগ্রেস দলের ভাঙনে রাজনৈতিক চাঞ্চল্য শুরু হয়েছে। দীর্ঘ দিন আগে প্রয়াত কংগ্রেস নেতা এবিএ গনি খান চৌধুরীর হাত ধরে রাজনৈতিক জীবনে প্রবেশ করেছিলেন এই নেতা। গণি খান চৌধুরীর প্রয়ানের পর তৃণমূল কংগ্রেসে যোগদান। গত পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের ছয়টি আসন দখল করেছিল তৃণমূল কংগ্রেস। তার কান্ডারি ছিলেন এই উজ্জ্বলবাবু। জেলা পরিষদের কংগ্রেস ও বাম সদস্যদের তৃণমূল কংগ্রেসে যোগদান করিয়ে মালদা জেলা পরিষদও তৃণমূল কংগ্রেসের দখলের মুল কারিগর ছিলেন এই উজ্জ্বল চৌধুরী। পঞ্চায়েত নির্বাচনের আগে তাঁর বিজেপিতে যোগদান স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের কাছে এক বড় ধাক্কা। যদিও এখনও এই বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কোন প্রতিক্রিয়া দিতে চান নি। তবে দলের অন্দরে বেশ ফাটল তৈরী হয়েছে তা কার্যত স্পষ্ট।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/PxlUZ4jMIk4