বিষধর সাপের ছোবল থেকে অল্পের জন্য রক্ষা পেলেন স্কুলের মিড ডে মিলের রাধুনী। মঙ্গলবার এই ঘটনার জেরে চাঞ্চল্য ছাড়ায় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ফতেপুর এলাকার শ্রী চৈতন্য দায়িনী উচ্চ বিদ্যালয়ে।
বিদ্যালয় সুত্রে জানা যায়, প্রতিদিনের মতো এদিনও মিড ডে মিলের রান্নার জন্য রাঁধুনিরা খড়ির ঘড় থেকে খড়ি আনতে যান। খড়িতে হাট দেওয়ার সময় খড়ির মধ্যে এক বিষাক্ত সাপকে লুকিয়ে থাকতে দেখেন। অল্পের জন্য রক্ষা পান ওই রাধূনী। বিষয়টি বিদ্যালয়ে জানাজানি হতেই ছাত্র-ছাত্রী থেকে শুরু করে শিক্ষিক-শিক্ষিকাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর দেওয়া হয় কালিয়াগঞ্জ থানায় ও বন দপ্তরকে। অভিযোগ যে বন দপ্তর সাপ ধরার সামগ্রী ছাড়াই স্কুলে এসে পৌছায়। পড়ে স্কুলের শিক্ষক ছাত্রদের সাথে নিয়ে সাপ ধরার কাজে নেমে পড়েন। পড়ে দির্ঘ প্রচেষ্টার পড় মি ডে মিলের ভাত রান্নার হাড়িতে সাপ ধরা হয়। পড়ে সেই সাপ তুলে দেওয়া হয় বন দপ্তরের হাতে। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিঙ্কে
https://www.youtube.com/embed/XORl8zGhabs