দক্ষিনদিনাজপুর

আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে দক্ষিণ দিনাজপুরের জেলা শাসকের সাংবাদিক বৈঠক

রাজ্য নির্বাচন কমিশন আসন্ন পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল শনিবার। আর এই নির্বাচনের দিনক্ষণ নিয়ে রবিবার এক সর্বদলীয় বৈঠক করলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক শরদ কুমার দিবেদী। এদিন জেলা প্রশাসনিক ভবনে আয়োজিত এই বৈঠকে জেলা শাসক ছাড়াও হাজির ছিলেন বিভিন্ন দলের নেতা ছাড়াও প্রশাসনের আধিকারিকরা। বৈঠক শেষে জেলা শাসক শরদ কুমার দিবেদী সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি জানান, দক্ষিণ দিনাজপুর জেলার পঞ্চায়েত নির্বাচনে এবারে জেলা পরিষদের আসন সংখ্যা ১৮ টি। ৬৪ টি গ্রাম পঞ্চায়েতের জন্য আসন ৯৭৫ টি। যদিও নির্বাচনের জন্য এবার ১১৩৪ টি বুথ করা হবে, তবে এবার অতিরিক্ত বুথ সংখ্যা রয়েছে ১৩ টি। এবার মোট ভোটার সংখ্যা ১০৫৫৩৭৬ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৫৪৬৪৪৬ জন ও মহিলা ভোটার সংখ্যা হল ৫০৮৮৯৬ জন। তবে তৃতীয় লিঙ্গ ভোটার রয়েছে ৩৪ জন। তবে মনোনয়ন এর শেষ দিন ৯/৪/১৮। স্কুটনি ১১/৪ /১৮ তারিখে ও মনোনয়ন তোলার শেষ দিন ধার্য করা হয়েছে ১৬/৪/১৮ তারিখ। আর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে ৫ ই মে। এবং গননা হবে ৮ ই মে।