বুধবার দুপুরে জেলা পরিষদ এবং পঞ্চায়েত গুলিতে ব্যাপক দুর্ণীতি চলছে এমন অভিযোগ তুলে বিক্ষোভ সমাবেশ জেলা কংগ্রেসের ডাকে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সামনে কংগ্রেস কর্মীদের মিছিল ও অবস্থান বিক্ষোভ।
জানা যায়, রাজ্য সভাপতি অধির রঞ্জন চৌধুরী উপস্থিত থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত আসেননি। গোটা বিক্ষোভ কর্ম সূচীতে নেতৃত্ব দেন জেলা কংগ্রেসের সভাপতি নিলাঞ্জন রায়। ১০০দিনের কাজ থেকে শুরু করে জেলা পরিষদের নানান কাজে দূর্নীতির অভিযোগ তুলে কংগ্রেসের এই বিক্ষোভ কর্মসূচি।