উত্তরদিনাজপুর

ছেলের হাতে খুন হলেন মা

ছেলের হাতে খুন হলেন মা। এমনি মর্মান্তিক ঘটনা ঘটল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার আগডিমটি খন্তি অঞ্চলের খারিপাড়া গ্রামে। মৃতের নাম জেইগুন নিসা(৬০)। বৃহস্পতিবার রাতে শ্বাস রোধ করে খুন করা হয়েছে বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ। পুলিশ মৃতদেহকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠায়। এই ঘটনায় পুলিশ মৃত জেইগুন নিসার ছেলে সাহেদ আলমকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। 

        এবিষয়ে মৃতার ছোট ছেলে মঞ্জুর আলম জানান, এদিন সন্ধ্যায় তার দাদা সাহেদ আলমের সঙ্গে মার বিবাদ বাধে। যদিও সেই সময় থেমে গেলেও ভোর রাতে মার ঘর থেকে মারমারির আওয়াজ আসে। তারা ছুটে গিয়ে ঘরের দরজা ভেঙে দেখে তার দাদা মার গলায় হাত দিয়ে বসেছিল। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/a_mcOVlZtwM