পুলিশকে আমরা দেখে থাকি আইন শৃঙ্খলায় নজর রাখা তার সাথে সাথে চোর, ডাকাত ও দুষ্কৃতিকারিদের গ্রেপ্তার করতে। তারাও যে এই সমাজের মানুষ। আর এই সমাজে অনেক দুঃস্থ মানুষ আছে। আর সেই সব দুঃস্থদের পাশে দাড়াতে অভিনব উদ্যোগ গ্রহণ করলো উত্তর দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন। পয়লা বৈশাখের প্রথম দিন জেলা সদর রায়গঞ্জ থানায় একটি দান বক্স চালু করা হয়। এদিন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দান বক্সের সুচনা করেন উত্তর দিনাজপুর জেলার পুলিশ সুপার শ্যাম সিং। সমাজে এখোনও অনেক দুঃস্থ মানুষ আছে যারা ঠিক মতো কাপড় চোপড় পড়তে পারেনা। সেই সব মানুষদের পাশে দাঁড়াতে একটি কাপড়ের দান বক্স চালু করা হল। এই কাপড়ের দান বক্সে এলাকার মানুষ নিজেদের কাপড় চোপড় দান করবে। কোন একদিন সেই কাপড় গুলি এলাকার দুঃস্থ মানুষদের তুলে দেওয়া হবে। সমাজের দুঃস্থ মানুষদের পাশে সাধারন মানুষদের দাড়াতে এই উদ্যোগ গ্রহণ করেছে পুলিশ প্রশাসন। এদিনের অনুষ্ঠানে পুলিশ সুপার শ্যাম সিং ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নিকিতা ফড়িং, রায়গঞ্জ থানার আই সি সুমন্ত বিশ্বাস সহ অন্যান্য পুলিশ অধিকারিকেরা। এদিন দান বক্সের উদ্বোধন করার পাশাপাশি এই অনুষ্ঠানেই বিগত দিনে উদ্ধার হওয়া চুরির সামগ্রী তাদের মালিকদের হাতে তুলে দেওয়া হয়। এদিনের দান বক্সে পুলিশ সুপার ছাড়াও অন্যান পুলিশ কর্মিরা নিজেদের কাপড় এই দান বক্সে দান করেন।
এদিন পুলিশ সুপার শ্যাম সিং এই কর্মসুচী সম্পর্কে জানান, সমাজে অনেক দুঃস্থ মানুষ রয়েছে যাদের পড়নের কাপড় কিনতে সমস্যায় পড়তে হয়। সেই সব মানুষদের পাশে দাড়াতে পুলিশ প্রশাসনের সাথে সমাজের সাধারণ মানুষদেরও এই সকল দুঃস্থদের পাশে দাঁড়াতে এই উদ্যোগ বলে তিনি জানান।