উত্তরদিনাজপুর

পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে মহিলাদের নিয়ে তৃণমূল কংগ্রেসের সভা

আগামী পঞ্চায়েত নির্বাচনে মূখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে প্রতিটি গ্রামের বাড়ির মহিলাদের ভূমিকা অতুলনীয়। পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েত অধিন হাটপাড়ায় মহিলা তৃনমূল কংগ্রেসের ডাকে একটি সভার আয়োজন করা হয় এদিনের সভায় উপস্থিত ছিলেন তৃনমূল ব্লক সভাপতি দধীমোহন দেবসর্মা, পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি রুস্তম আলী, মহিলা ব্লক সভানেত্রী অর্নপূর্না চৌধূরী, মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের প্রধান মিরা মিশ্র সহ অনেকেই। মূখ্যমন্ত্রী তথা তৃনমূল নেত্রী মমতা বন্ধ্যোপাধ্যায় যেভাবে পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে চলেছেন। আর রাজ্যের মানুষের উন্নয়নের জন্য যে সব জনমূখি প্রকল্প গ্রহণ করেছে। সেই সমস্ত কিছু তুলে ধরে কালিয়াগঞ্জ ব্লকের প্রতিটি অঞ্চলকে তৃনমূল প্রার্থিদের জয় যুক্ত করার জন্য মহিলাদের কাছে আবেদন জানান।

        এদিন তৃনমূল ব্লক সভাপতি দধীমোহন দেবশর্মা বলেন, আমাদের রাজ্যে মহিলা মূখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়  যেভাবে অক্লান্ত পরিশ্রম করে বাংলাকে এগিয়ে নিয়ে চলেছে। তার হাত শক্ত করতে আগামী পঞ্চায়েত নির্বাচনে মহিলাদের ভূমিকা অতুলনীয়। তাই পঞ্চায়েত নির্বাচনে তৃনমূল মহিলা কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তৃনমূল প্রার্থিদের ভোট দিতে হবে, আর কি কারনে ভোট দিবে তা তুলে ধরার পরামর্শ দেন।