কেন্দ্রীয় বিলের বিরোধীতায় জনমত গঠনে নামল বৃহন্নলারা। বৃহন্নলাদের দাবি কোন স্ক্রিনিং কমিটি কোন ব্যাক্তির পরিচয় ঠিক করে দিতে পারে না। কেন্দ্রীয় লোকসভায় বিল এনে বৃহন্নলাদের পরিচয় চিকিৎসক এবং মনোরোগ বিশেষঞ্জ ঠিক করে দিলে তবে তারা মানুষের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করছেন বলে দাবি বৃহন্নলাদের। কেন্দ্রীয় সরকারের এই বিলের বিরুদ্ধে পার্লামেন্টের সামনে ধরনা এবং কলকাতায় আলোচনাচক্রের আয়োজন করেছিল বৃহন্নলারা। বুধবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে বৃহন্নলারা এই বিষয় নিয়ে আলোচনাচক্রের আয়োজন করেছিল। আগামী ২৪শে ডিসেম্বর শিলিগুড়িতে একই ধরনের কর্মসুচী হবে বলে জানান তারা। সাধারন মানুষের তাদের সম্পর্কে যে ধারনা রয়েছে সেটা জান্তেই তাদের এই কর্মসুচীর আয়োজন। আগামীতে উত্তরদিনাজপুর জেলায় এক বিশাল কর্মসুচীর আয়োজন করা হবে বলে জানিয়েছেন বৃহন্নলাদের নেতা জয়ীতা মন্ডল।
বিস্তারিত জানতে ক্লিক করুন করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/Y4ovG50KxYQ
উত্তরদিনাজপুর