মালদা

নাবালিকা ধর্ষণ, তার এক বছরের মাথায় নাবালিকাকে অপহরণের অভিযোগ ধর্ষকের বিরুদ্ধে, থানায় অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ

১৭ বছরের এক নাবালিকাকে অপহরণ করার অভিযোগ উঠেছে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবকের নামে ইংরেজবাজার থানায় অভিযোগ জানাতে গেলে ফিরিয়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। শেষে পুলিশ সুপারের দারস্থ হয়েছেন নাবালিকার পরিবার। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার বাহান্ন বিঘা এলাকায়। নাবালিকার পরিবারের বক্তব্য, শিবরাত্রির দিন বাউল গান শুনতে গিয়েছিল। বাড়ি ফেরার পথে তাকে তুলে নিয়ে যায় এলাকারই এক যুবক কৃষ্ণ রায়। এক বছর আগে এই নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ রয়েছে অভিযুক্ত কৃঞ্চ রায়ের বিরুদ্ধে। তবে পুলিস এই ঘটনা নিয়ে মুখ খুলতে চায়নি।

        আইনজীবী অভিজিৎ মিশ্র জানান, ইংরেজবাজার থানায় ১৭ বছরের এক নাবালিকর নিখোঁজের লিখিত অভিযোগ জানাতে গেলে ফিরিয়ে দেয়। তারপর তারা মহিলা সমিতিতে যায়, কিন্তু সেখান থেকেও ফিরিয়ে দেয় নাবালিকার পরিবারকে। এখন নিরুপায় হয়ে মালদা পুলিশ সুপারের কাছে দারস্থ হয়েছে এই পরিবার, তবুও যদি নিখোঁজের তদন্ত না হয়, তাহলে তারা আদালতের দারস্থ হবেন। তাহলে কি পুলিশের এইরকম আচরণে দোষী শাস্তি পাবে না?

        নাবালিকার বাবা ধিরা মণ্ডল জানান, পুলিশের কাছে অভিযোগ জানাতে গিয়েছিল, কিন্তু থানা থেকে ফিরিয়ে দেয়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/8A7f7AkS9EE