বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রখা পেল একটি ইন্ডিয়ান গ্যাসের ট্যাংকার সহ আশেপাশে থাকা জনবসতিও। জানা গিয়েছে আজ সকাল ৭.৩০ নাগাদ একটি ইন্ডিয়ান গ্যাসের ট্যাংকার মালদার বৈষ্ণবনগর থানার ফারাক্কা ব্রিজ সংলগ্ন এলাকায় টাউন শিপ মোড় এলাকা দিয়ে মুর্শিদাবাদ থেকে মালদার দিকে আসছিল সেই সময় গ্যাস ট্যাংকারের ইঞ্জিনে আচমকা আগুন লেগে যায়। ঘটনাস্থল থেকে ট্যাংকার ছেড়ে পালিয়ে যায় ওই ট্যাংকারের চালক ও খালাসি। এরপর ঘটনাটি সকলের নজরে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘনটাস্থলে ছুটে আসে বৈষ্ণবনগর থানার পুলিশ, ফারাক্কা বেরেজের সিএসএফ। এরপর দমকলে খবর দেওয়া হলে মালদা থেকে দমকলের একটি ইঞ্জিন, ধুলিয়ান থেকে দমকলের একটি ইঞ্জিন ও ফারাক্কা সিএসএফ থেকে দমকলের দুইটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে।
এই ঘনটায় বেশকিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে যানজটের সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ ফারাক্কা বেরেজের প্রায় তিন কিলোমিটার রাস্তার বেহাল দশার জন্য এই ঘটনা ঘটেছে। রাস্তা খারাপ থাকার কারনে ট্যাংকারের সামনের দুটি চাকা বাস্ট হয়ে যায় এবং ইঞ্জিনে আগুন লেগে এই ঘটনা ঘটে। বেরেজ কািতৃপক্ষ রাস্তা ঠিক করার কোন পদক্ষেপ নিছেনা বলে অভিযোগ করেন স্থানীয়রা।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/1crsR2mYs5M