মালদা

বিষধর সাপকে কেন্দ্র করে পূজো-অর্চনা, ফিরিয়ে দেওয়া হল বন দপ্তরের আধিকারিককে

পুরাতন মালদার সাহাপুরের নিত্যানন্দপুর গ্রামের একটি বাড়িতে বিষধর সাপকে কেন্দ্র করে চলল পূজো-অর্চনা। এই সাপকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পরে। জানা যায়, এই এলাকায় মমতা কর্মকার নামে এক মহিলার বাড়িতে মনসা মন্দির আছে। সেখানেই সাপটিকে রেখেছে গ্রামবাসীরা। এই খবর পেয়ে মালদা বন দপ্তর সেই গ্রামে গিয়ে পৌছায় সাপটিকে সংরক্ষিত স্থানে রাখার জন্য। কিন্তু গ্রামবাসীরা সাপটিকে নিয়ে যেতে দেননি।

        গ্রামবাসীদের দাবী, সাপটি দেবতা। তাই রোজ পূজো-অর্চনা করে। সাপটিকে গলায় জড়িয়ে, হাতে নিয়ে থাকে বাসিন্দারা। সাপটিকে নিয়ে গেলে গ্রামের অমঙ্গল হবে। এই কারনে সাপটিকে মালদা বন দপ্তর বিভাগের হাতে তুলে দেননি তারা।

        গ্রামবাসী গৌতম ঘোষ জানান, প্রথমের দিকে অনেক বার সাপটিকে গ্রামের বাইরে জঙ্গলে দিয়ে আসা হয়েছে। কিন্তু বারবার সাপটি আমাদের গ্রামে ফিরে আসছে। অনেকে স্বপ্নে দেখে সাপটিকে। গ্রামবাসীদের সর্ব সিদ্ধান্তে সাপটিকে গ্রামে রাখার ব্যবস্থা করেছি আমরা।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/BFyLZwgJ6mg