‘দোলের রঙে আছে বিষ, ওদের গায়ে রং দিওনা প্লিজ’-এই শ্লোগান তুলে মালদা শহরে মিছিল করলো মালদা অ্যানিম্যাল কেয়ার ইউনিটের সদস্যরা। রবিবার বেলা সাড়ে বারোটা নাগাদ মালদা ডি এস এ ময়দান প্রাঙ্গণ থেকে মিছিল শুরু হয় এবং সারা শহর পরিক্রমা করে মালদা শহরের বৃন্দবনি ময়দানে এসে শেষ হয় মিছিলটি। মিছিলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইংরেজবাজার পৌরসভার উপ পৌরপিতা দুলাল সরকার।
জানা যায়, সামনে দোল পূর্ণিমা। আর দোলের রং পথপশুদের উপর লাগানো হয়। যেই রঙে আছে বিষ, পশুদের উপর এই অমানবিক অত্যাচারের বিরুদ্ধে এই মিছিল। পথপশুদের নিরাপত্তা নিয়ে মানুষকে সচেতন করার উদ্দেশ্যে নিয়ে এই মিছিল। বিভিন্ন ধরনের সারমেয়দের ছবি ও লেখার প্লাকার্ড হাতে বিভিন্ন জেলা ও বাংলাদেশ থেকে আগত সদস্যরা পা মেলায় এই মিছিলে।
মালদা অ্যানিম্যাল কেয়ার ইউনিটের সদস্যা ইন্দ্রানী সাহা জানান, পশুদের উপর অমানবিক ভাবে অত্যাচার চলছে, তার বিরুদ্ধে এই মিছিলের উদ্যোগ নিয়েছে মালদা অ্যানিম্যাল কেয়ার ইউনিটের সদস্যরা। বিভিন্ন সারমেয়দের ছবি ও লেখার প্লাকার্ড এবং শ্লোগানের মধ্য দিয়ে পথপশুদের নিরাপত্তার বার্তা দেওয়ার উদ্যোগ নিয়েছে এই সংস্থা।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/wyImEtij9D4