মাঠে গোরু বাঁধতে গিয়ে মদ্যপ যুবকের হাতে ধর্ষিতা হলেন এক যুবতী। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার চৈনগর এলাকার যাতাপুর গ্রামে। নির্যাতিতা যুবতীর পরিবারের পক্ষ থেকে হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত যুবক পঙ্কজ বর্মণ ওরফে বাজারু। পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে।
হেমতাবাদ থানার চৈনগরের যাতাপুর গ্রামের বাসিন্দা ওই যুবতী বাড়ির পাশে মাঠে গোরু বাঁধতে যায়। সে সময় পঙ্কজ বর্মণ ওরফে বাজারু বর্মণ নামে ওই এলাকারই এক যুবক তাকে জোর করে পাশের ভুট্টা খেতে নিয়ে গিয়ে হাত পা মুখ বেঁধে ধর্ষণ করে বলে অভিযোগ। নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে পঙ্কজ বর্মণের বিরুদ্ধে হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত যুবক পঙ্কজ। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পুলিশ যুবতীকে মেডিক্যালের জন্য রায়গঞ্জ সুপার স্পেসালিস্ট হাসপাতালে নিয়ে আসে। এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/DjnYJvkOe8M